বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

  ৭ কেজি গাঁজাসহ গোবিন্দগঞ্জে গ্রেফতার- ৩

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৬৮ বার পঠিত

গাইবান্ধ থেকে বজ্রকথা প্রতিনিধি।- গাইবান্ধার গোবিন্দগঞ্জে শরীরে বেঁধে রাখা সাড়ে ৭ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। একইসঙ্গে নারীসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করা হয়।

বুধবার (৩০ জুলাই) বিকেলে গোবিন্দগঞ্জ পৌরসভার ডাচ বাংলা ব্যাংকের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতার হওয়া মাদক কারবারিরা হলেন- পাবনার ইশ্বরদী থানাধীন বহরপুর গুচ্ছগ্রামের মতিউর রহমানের ছেলে রাজন হোসেন (২০), মৃত হোসেন আলীর ছেলে আল আমিন বিশ্বাস (৩২) ও আলামিন হোসেনের স্ত্রী আয়েশা খাতুন (৩২)।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান করা হয়। এসময় নারী পুলিশ সদস্য দ্বারা গ্রেফতারকৃতদের শরীর তল্লাশি করে প্রতিজনের শরীরে বিশেষ কায়দায় (বডি ফিটিং) অবস্থায় মোট সাড়ে ৭ কেজি শুকনো গাঁজা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com