বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

শেরপুরে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৩ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- ঢাকা-বগুড়া মহাসড়কের হাজিপুর এলাকায় রাস্তায় চলাচল করার সময় ১৫ সেপ্টেম্বর বুধবার ভোররাতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাত মহিলা (৩২) নিহত হয়েছে।

শেরপুর ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়ার হাউস ইন্সপেক্টর মো. নাহিদ হোসেন জানান, ঢাকা-বগুড়া মহাসড়কে অজ্ঞাত এক নারী চলাচল করছিল। ১৫ সেপ্টেম্বর বুধবার ভোররাত ৫টার দিকে অজ্ঞাত একটি গাড়ি ওই নারীকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে সে গুরতর আহত হয়। শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত নারীটিকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত নারীটি সকাল ৬ টার দিকে মারা যান।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, লাশ মর্গে আছে। এখনো পরিচয় পাওয়া যায়নি।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com