বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

প্রকাশনার ৭ম বর্ষে পা দিয়েছে “জাগো বাহে ২৪ ডট কম”

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ২২৭ বার পঠিত

বজ্রকথা প্রতিনিধি ।- রংপুরের পীরগঞ্জ উপজেলার প্রথম সংবাদপত্র বজ্রকথা । ১৯৯৪ সালের ৭ সেপ্টেম্বর বজ্রকথা সংবাদ পত্রের আত্মপ্রকাশ ঘটে। এর পর একাধীক পত্রিকা আত্ম প্রকাশ করেছে। এর মধ্যে “জাগো বাহে ২৪ ডট কম” রয়েছে। গত ৭ এপ্রিল জাগো বাহে ২৪ ডট কম” প্রকাশনার সপ্তম বর্ষে পা রেখেছে।  “সত্য ন্যায়ের উদ্ভব,বিকাশ, বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের দায়বদ্ধতায়” রংপুর পীরগঞ্জ থেকে প্রকাশিত হচ্ছে “জাগো বাহে ২৪ ডট কম”। পত্রিকাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আখতারুজ্জামান রানা।
৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে গত শনিবার নানা কর্মসুচির মধ্য দিয়ে অনলাইন পত্রিকাটির জন্মদিন পালন করা হয়েছে। এদিন স্থানীয় পীরগঞ্জ সরকারি শাহ আব্দুর রউফ কলেজ হলরুমে ইফতার মাহফিল ও মোনাজাত শেষে পত্রিকা কার্যালয়ে কেক কেটে ৭ম বর্ষে পদার্পণ অনুষ্ঠান পালন করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সাবেক সংসদ সদস্য ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ মন্ডল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) অবসরপ্রাপ্ত অধ্যাপক নুরুল আমিন রাজা, বজ্রকথা সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক কবি সুলতান আহমেদ সোন,বিশিষ্ট আইনজীবি এ্যাড. কাজী লুমুম্বা লুমু , আবু সুফিয়ান হিরু, উপজেলা আমওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শাহজাহান আলী প্রধান, পীরগঞ্জ বিজ্ঞান ও কারিগরী কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান প্রমুখ। উপস্থিত অতিথিবৃন্দ পত্রিকাটির উন্নয়ন সমৃদ্ধি কামনা করেছেন। বজ্রকথা পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com