মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

ঢাকায় ছাত্রদল পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৩১২ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- ২৮ ফেব্রুয়ারী/২১ খ্রি” রবিবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ পন্ড করে দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয় ছাত্রদল। ঘটে ধাওয়া-পাল্টা ধাওয়া, লাঠিচার্জ, ইটপাটকেল ও টিয়ার শেল নিক্ষেপ এবং রাবার বুলেট ছোড়ার ঘটনা । কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যু ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব বাতিলের উদ্যোগের প্রতিবাদে এ সমাবেশ এর আয়োজন করেছিল ছাত্রদল। এদিন সমাবেশ শুরুর আগেই ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। ছাত্রদলের নেতা-কর্মীরা প্রেস ক্লাবের মূল ফটকের ভিতরে অবস্থান নেয়। এ সময় পুলিশকে প্রেস ক্লাবের ভিতরে কাঁদানে গ্যাস ও রারাব বুলেট ছোড়তে দেখা যায়। অপর দিকে ছাত্রদলের নেতা-কর্মীরাও ইটপাটকেল ছোড়ে। এ সময় মোট ৪৯ জন নেতা-কর্মী আহত হয়েছে। ছাত্রদলের ১৭ নেতা-কর্মীকে আটক করেন পুলিশ।ঘটনাস্থলে বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন, সহ-সভাপতি মামুন খান, যুগ্ম-সাধারণ সম্পাদক এজাজ শাহ, ইডেন কলেজ ছাত্রদলের সদস্যসচিব সানজিদা ইয়াসমিন তুলি, ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক এম এ গাফফার, ছাত্রদল ঢাকা মহানগর পূর্ব সহ-সভাপতি শাকিল চৌধুরী ও সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান উপস্থিত ছিলেন।এ ঘটনার প্রতিবাদে আজ সারা দেশের জেলা সদরসহ সব সাংগঠনিক ইউনিটে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com