বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন পুড়েছে ঘর বাড়ি দোকান

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৪৫৬ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- ২২ মার্চ/২১ খ্রি: সোমবার ভয়াবহ অগ্নিকান্ডে কক্সবাজারের উখিয়ার বালুখালীর চারটি রোহিঙ্গা ক্যাম্পের ৯ হাজারের বেশি ঘর ও দোকান পাট পুড়ে গেছে। এই অগ্নিকান্ডে শিশুসহ অন্তত ৫জন মারা গেছে। এ ছাড়া স্থানীয় প্রায় ১০০ বাড়ি-ঘর পুড়ে গেছে। আগুন লাগার প্রায় ৬ ঘণ্টা পর রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের সাতটি ইফনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় । আগুনের সূত্রপাতের কারণ নিশ্চিত হওয়া সম্ভব হয়নি বলে জানান অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার। ইতিমধ্যে বালুখালী ৮-ডব্লিউ নম্বর ক্যাম্প সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুনের সূত্রপাত হলেও ৯ নম্বর ক্যাম্পে ছড়িয়ে পড়ে। বালুখালী ক্যাম্পের রোহিঙ্গা নেতা লালু মাঝি জানান, বিকালে আগুন লেগে দ্রæত ছড়িয়ে পড়ে। স্থানীয়ভাবে নেভানোর চেষ্টা করা হয়, খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। তারা এসে কাজ শুরু করে। বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ তানজীম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উখিয়া, রামু ও কক্সবাজার স্টেশনের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কর্মকর্তারা জানান, বাতাসের গতি বেশি হওয়ায় আগুন পাশের বিভিন্ন ব্লকে ছড়িয়ে পড়েছে। প্রাণহানি এড়াতে বিভিন্ন ব্লক থেকে রোহিঙ্গাদের সরিয়ে নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com