মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

ভারতে ১১ হাজার ৭১৭ ব্ল্যাক ফাঙ্গাস রোগী শনাক্ত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৩১২ বার পঠিত

ডেক্স রিপোর্ট।-ভারতে এখনো পর্যন্ত ১১ হাজার ৭১৭ জন ব্ল্যাক ফাঙ্গাস রোগী শনাক্ত হয়েছে। এ রোগের প্রাদুর্ভাব বেশি দেখা গেছে গুজরাট, মহারাষ্ট্র ও অন্ধ্র প্রদেশে।২৬ মে বুধবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এখবর দিয়েছে । প্রতিবেদনে বলা হয়েছে, মহারাষ্ট্রে ব্ল্যাক ফাঙ্গাস রোগী পাওয়া গেছে দুই হাজার ৭৭০ জন, গুজরাটে দুই হাজার ৮৫৯ জন এবং অন্ধ্র প্রদেশে শনাক্ত হয়েছে ৭৬৮ জন।ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) ব্ল্যাক ফাঙ্গাস সম্পর্কে বলেছে, এটি একটি ছত্রাকের সংক্রমণ যা ‘প্রধানত এমন লোকজনকে প্রভাবিত করে যারা মেডিক্যাল সমস্যায় ভুগছেন এবং তাদের পরিবেশগত প্যাথোজেনগুলোর বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা হ্রাস করে’। চোখ বা নাকের চারপাশে ব্যথা এবং লালভাব, জ্বর, মাথাব্যথা, কাশি, শ্বাসকষ্ট, রক্তাক্ত বমি এবং পরিবর্তিত মানসিক অবস্থা হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসে কয়েকটি লক্ষণ। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ডায়াবেটিসের রোগীদের সব সময় তাদের ব্লাড সুগার লেভেল নিরীক্ষণ ও নিয়ন্ত্রণ করতে হবে। পাশাপাশি স্টেরয়েডের অপব্যবহার এড়িয়ে চলতে হবে।চিকিৎসকেরা বলছেন, করোনা থেকে সেরে ওঠার পর এই রোগের সংক্রমণের প্রবণতা বেশি। বহুক্ষেত্রে অক্সিজেনের নল থেকেও ব্ল্যাক ফাঙ্গাস ছড়াচ্ছে বলে প্রমাণ পাওয়া গেছে।এদিকে ভারতের পশ্চিমবঙ্গে বø্যাক ফাঙ্গাসে একজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আরো বেশ কয়েকজন রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ অবস্থায় ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকারসহ বিভিন্ন রাজ্য সরকার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com