মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

আইসিইউতে থাকা রওশন এরশাদের অবস্থার উন্নতি

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ২৫৫ বার পঠিত

বজ্রকথা রিপোর্ট ।- বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এখনও সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। তবে তার অবস্থার আগের চেয়ে উন্নতি হয়েছে। বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান মঙ্গলবার সমকালকে এ তথ্য জানিয়েছেন। ৭৮ বছর বয়সী রওশন এরশাদ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। গত বছরের মার্চের পর তাকে কোনো রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি। এই সময়ের মধ্যে তিনি দুইবার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত শনিবার তিনি সিএমএইচে ভর্তি হন। অবস্থার অবনতি হলে সোমবার তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। মামুন হাসান জানিয়েছেন, রওশন এরশাদ ফুসফুসে কার্বন ডাই-অক্সাইডের বৃদ্ধিজনিত রোগে ভুগছেন। কার্বন ডাই-অক্সাইডের মাত্রা স্বাভাবিক রাখতে তাকে আইসিইউতে রাখা হয়েছে। সোমবার বিকেল থেকে তার অবস্থার উন্নতি হচ্ছে। অক্সিজেনের মাত্রা বেড়েছে। মঙ্গলবার এ মাত্রা আরও বেড়েছে। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তবে কবে নাগাদ তাকে আইসিইউ থেকে ছাড়া হবে, তা জানাতে পারেননি মামুন। দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সুস্থতা কামনায় মঙ্গলবার সারাদেশের বিভিন্ন জেলা ও উপজেলায় দোয়া মাহফিল করেছে জাতীয় পার্টি (জাপা)।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com