বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

মদনে নৌকা ডুবিতে নিহত ১৮ ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন : ময়মনসিংহ আর গৌরীপুরে শোকের মাতম

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৮৪৪ বার পঠিত

সুবল চন্দ্র দাস কিশোরগঞ্জ থেকে।- নেত্রকোনার মদন উপজেলার হাওরে আনন্দ ভ্রমণে গিয়ে ইঞ্জিনচালিত নৌকা ডুবিতে ১৮ জনের মরদেহ উদ্ধারের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাতে নির্বাহী অফিসার বুলবুল আহমেদকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ফখরুল হাসান চৌধুরী, মদন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রমিজুল হক, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহমেদুল। আগামী সাত দিনের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ জানান, নিখোঁজ রাকিব নামে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৮ জনে। তিনি বলেন, এ ঘটনায় আমাকে প্রধান করে জেলা প্রশাসনের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। বৃহস্পতিবার থেকে তদন্ত কমিটি কাজশুরু করেছে। আমরা চেষ্টা করব আগামীকালই এর প্রতিবেদন সম্পন্ন করার। উল্লেখ্য, বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার গোবিন্দশ্রী এলাকায় ৪৮ পর্যটক নিয়ে একটি নৌকা ডুবে যায়। ৩০ জন সাঁতরে তীরে উঠতে পারলেও অন্যরা উঠতে পারেননি। ফায়ার সার্ভিস কর্মীরা ১৭ জনের মরদেহ উদ্ধার করেন। বৃহস্পতিবার সকালে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। মৃতদের সবার বাড়ি ময়মনসিংহ সদর ও গৌরীপুর উপজেলায়। এ ঘটনায় ময়মনসিংহ সদরওগৌরীপুর উপজেলায় চলছে শোকের মাতম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com