বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বগুড়ার শেরপুরে পাইপগান উদ্ধার

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ২৫৮ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- র‌্যাব-১২’র সিরাজগঞ্জ ক্যাম্পের সদস্যরা বগুড়ার শেরপুরে বাঁশবাগানের মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করেছে।

১৪ নভেম্বর রবিবার রাতে ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা গ্রামস্থ ওই বাঁশবাগান থেকে পাইপগান নামক আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়। পরে ওই রাতেই শেরপুর থানায় অস্ত্রটি হস্তান্তর করা হয়।

সিরাজগঞ্জ সদর র‌্যাব-১২ ক্যাম্পের ডিএডি তোজাম্মেল হোসেন জানান, ঢাকা-বগুড়া মহাসড়কে টহল দিচ্ছিলেন তারা। একপর্যায়ে উক্ত স্থানে পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র পড়ে রয়েছে- গোপনে এমন সংবাদ পান। পরে সেখান থেকে দেশীয় তৈরি পাইপগানটি উদ্ধার করা হয়। যার দৈর্ঘ্য ১৫ ইঞ্চি। আর ঝালাইকৃত বাটের দৈর্ঘ্য চার ইঞ্চি। অস্ত্রটিতে মরিচা পড়ে ছিল। এরপর উদ্ধার হওয়া পাইপগানটি শেরপুর থানায় হস্তান্তর করে একটি লিখিত অভিযোগ দেন বলে জানান তিনি।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, র‌্যাবের সদস্যরা উদ্ধার করা দেশীয় তৈরি পাইপগানটি থানায় হস্তান্তর করেছেন। পরবর্তীতে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com