বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পীরগঞ্জে বায়তুল হুদা জামে মসজিদের ভিত্তি স্থাপন

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৪৪ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ।- রংপুরের পীরগঞ্জে বায়তুল হুদা জামে মসজিদের দ্বিতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। জানাগেছে, উপজেলার শানেরহাট ইউপির রায়তীসাদুল্যাপুর গ্রামে গত শুক্রবার বাদ জুম্মা ওই মসজিদের ভিত্তি স্থাপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য জননেতা নূর মোহাম্মদ মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পৌর মেয়র এস এম তাজিমুল ইসলাম শামীম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান মন্ডল মিলন, শানেরহাট ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান জননেতা মেছবাহুর রহমান, শানেরহাট ইউনিয়ন আ’লীগের সভাপতি মিজানুর রহমান মন্টু, সাধারন সম্পাদক মিজানুর রহমান মাস্টার, পীরগঞ্জ পৌর আ’লীগের সাধারন সম্পাদক আসিয়ার রহমান মাস্টার, সাংবাদিক শাহ্ মো: রেজাউল করিম প্রমুখ। শেষে ফলক উন্মোচন জামতলা মদিনাতুল উলুম কওমী মাদ্রাসার মোহতামিম হাফেজ রেজাউল করিমের পরিচালনায় মুসলিম উম্মাহর শান্তি কমনা করে বিশেষ দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com