বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

সাপাহারে পাতাড়ী ইউপির ৫নং ওয়ার্ডে মেম্বার পদে ইসমাইল হোসেন জনপ্রিয়তার শীর্ষে 

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৪৮১ বার পঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাপাহার উপজেলার ৫নং পাতাড়ী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মোঃ ইসমাইল হোসেন।

স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল বাসার (সাংবাদিক) বলেন জনসেবার কারণে তিনি সাধারণ মানুষের কাছে অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে দীর্ঘ দিন ধরে সু-পরিচিতি লাভ করেছেন। তিনি বিগত দিনে ইউপি সদস্য নির্বাচিত হয়ে অদ্য পর্যন্ত সাধারণ মানুষের সেবায় নিজকে ব্যস্ত রেখেছেন। ইতো মধ্যে সাংবাদিক আবুল বাসারের নেতৃত্বে ওয়ার্ডের জয়দেবপুর গ্রামে স্থানীয় ভোটারদের উদ্যোগে ইসমাইল হোসেন কে জয় যুক্ত করতে বিশেষ দোয়া ও আলোচনা সভা অব্যাহত রয়েছে। করোনা মহামারী মোকাবেলায় তিনি নিরলস ভাবে সাধারণ মানুষের পাশে ছিলেন। তিনি তার সাধ্য অনুযায়ি সাধারণ মানুষকে সাহায্য সহযোগিতা করে গেছেন। তিনি মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করে দিতে চান।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে সমাজসেবক মোঃ ইসমাইল হোসেন কে এবারেও মেম্বার হিসেবে এলাকাবাসী দেখতে চান।

ইউপি সদস্য পদপ্রার্থী ইসমাইল হোসেন বলেন, জনগণ যদি আবারও তাঁকে নির্বাচিত করে তাহলে তিনি ৫নং ওয়ার্ডকে একটি আধুনিক ওয়ার্ড হিসেবে এলাকাবাসীকে উপহার দিবেন। এলাকাবাসীর সেবা করা ও সুখে দুঃখে পাশে থাকার পাশাপাশি তিনি ওয়ার্ডের বিভিন্ন সমাজ উন্নয়ন ও জনহিতকর কাজ করছেন। আসন্ন ৫নং পাতাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে ওয়ার্ডবাসীর দোয়া ও ভালোবাসা এবং সমর্থন কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com