বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

রংপুরে বিভাগীয় আবৃত্তি উৎসব অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৩৭০ বার পঠিত

রংপুর থেকে হারুন উর রশিদ।- দেশব্যাপী আবৃত্তি আয়োজনের অংশ হিসাবে রংপুর বিভাগীয় আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রংপুর টাউন হলে এই উৎসবের আয়োজন করে বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদ। এর আগে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালী শেষে টাউন হলে অনুষ্ঠিত উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রূপা চক্রবর্তী। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা.মফিজুল ইসলাম মান্টু, রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান, বাংলাদেশ বেতার রংপুরের সাবেক উপ-পরিচালক মনোয়ারা বেগম, বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদ রংপুরের সদস্য সচিব জিন্নাতুন নাহার, সংগঠক রেজিনা সাফরিন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবৃত্তি উৎসব উদ্যাপন কমিটির আহবায়ক প্রফেসর শাহ আলম। এই উৎসবে রংপুর বিভাগের আট জেলার আবৃত্তি শিল্পীরা অংশ গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com