মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

ধরঞ্জিতে যুবক কর্তৃক গৃহবধূ ধর্ষিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ৩৪৫ বার পঠিত
মোঃ আসাদুজ্জামান  রিপন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।- পাঁচবিবি উপজেলার ধরঞ্জি গ্রামের নবিউল ইসলাম নামের এক যুবকের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ করেছে  এক গৃহবধু। তিনি জানান, তাকে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে  নবীউল ইসলাম (৩১) নামে এক যুবক ধর্ষন করেছে। গৃহবধুর অভিযোগের ভিত্তিতে  পাঁচবিবি থানা পুলিশ ধর্ষককে  মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত যুবক উপজেলার ধরঞ্জি বাজার এলাকার মৃত শুকুর আলীর ছেলে। এঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ঐ গৃহবধূ প্রতিবেশী দুলাল নামে এক দর্জির বাড়িতে কাপড় নিতে  যাওয়ার পথে বখাটে নবীউল ঐ গৃহবধূকে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এদিকে ধর্ষিতার স্বামী, স্ত্রীকে বাড়িতে না পেয়ে বিভিন্ন জায়গাতে খোঁজাখুঁজি করে । পরে ধর্ষণকারীর বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ধর্ষিতার স্বামী  চিৎকার শুনতে পায়। এ সময় সে  স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে। এই ঘটনার পরে থানায় মামলা করলে  অভিযোগের ভিত্তিতে পুলিশ আসামী নবিউলকে গ্রেপ্তার করে।  গ্রেপ্তারের বিষয়টি পুলিশ নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com