বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

সাপাহারে ইউপি নির্বাচনে নৌকা ৫টি ও স্বতন্ত্র আনারস প্রার্থীর বিজয়

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ৩৯৮ বার পঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- নওগাঁর সাপাহার উপজেলায় ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপুর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার অনুষ্ঠিত এই নির্বাচনে সাপাহার উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে সাপাহার সদরে স্বতন্ত্র প্রার্থী মাহফুজুল হক চৌধুরী বাবুর (ঘোড়া)কে প্রায় ৬হাজার ভোটের ব্যাবধানে হারিয়ে আওয়ামীলীগের (নৌকা)র সাদেকুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গোয়ালা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোখলেছুুর রহামান মুকুল (মোটর সাইকেল)কে প্রায় ২হাজার ভোটের ব্যাবধানে হারিয়ে আওয়ামীলীগের (নৌকা)র কামরুজ্জামান জয়লাভ করেছেন। তিলনা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শাহরিয়ার হোসেন বিদ্যুৎ (আনারস)কে প্রায় ৩হাজার ভোটের ব্যাবধানে হারিয়ে আওয়ামীলীগের (নৌকা)র মোসলেম উদ্দীন চেয়ারম্যান হয়েছেন। আইহাই ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী চেয়ারম্যান হামিদুর রহমাননের (নৌকা)কে প্রায় ৫শ’ ভোটের ব্যাবধথানে হারিয়ে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জিয়াউজ্জামান টিটু মাস্টার (আনারস) মার্কা নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। শিরন্টি ্ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ২৮ বছরের চেয়াম্যান মাও: আব্দুল বাকীর (মোটর সাইকেল)কে প্রায় ৩হাজার ভোটের ব্যাবধানে হারিয় আওয়ামীলীগের (নৌকা) প্রতিকে প্রভাষক বোরহান উদ্দীন জয়লাভ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com