বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

শেরপুরে ওয়ার্ড আ.লীগ সভাপতি পদ না পেয়ে ইউপি চেয়ারম্যানকে মারধর

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ৪১৭ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শেরপুরে তৃণমুলে আওয়ামীলীগ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড কমিটি গঠনের জন্য কাজ করে যাচ্ছে। সম্মেলনে বিভিন্ন পদে প্রার্থীরা জনমত নিয়ে যে যার মত গ্রুপিং করে যাচ্ছে। নিজেকে ত্যাগী নেতা প্রমাণ দিতে ইতিমধ্যে উপজেলার পর্যায়ের প্রথম সারির নেতৃবৃন্দের সাথে বেশ সখ্যতাও গড়ে তুলছে। এর ধারাবাহিকতায় উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠান হয়। ওই সম্মেলনে স্থানীয় আ.লীগ নেতা চঞ্চলকে সভাপতি না দেয়ায় সম্মেলন কমিটির সমন্বয়ক ও উপজেলা আ.লীগের সাবেক সভাপতি ইউপি চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরীকে মারধর করেছে পদ বঞ্চিতরা। ঘটনাটি ১০ জানুয়ারী সোমবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের বেটখৈর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সম্মেলন স্থলে ঘটে।

জানা যায়, উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আব্দুল আলিম চঞ্চল সভাপতি পদে প্রার্থী হয়। কিন্তু যাচাই-বাছাই প্রক্রিয়া অনুসারে চঞ্চল কে সভাপতি না করায় তিনি ও তার সমর্থকরা উত্তেজিত হয়। এসময় বিক্ষুদ্ধরা ওই সম্মেলন চলাকালীন অবস্থায় বগুড়া জেলা আওয়ামীলীগের সদস্য এ্যাড. গোলাম ফারুক, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববির উপস্থিতিতেই সম্মেলন কমিটির সমন্বয়ক ও ইউপি চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরীকে উদ্দেশ্য করে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। এক পর্যায়ে সভাপতি প্রার্থী বেটখোর গ্রামের আব্দুর রশিদ তালুকদারের ছেলে মোঃ আব্দুল আলিম চঞ্চল (৪৫) এর নেতৃত্বে সেলিম তালুকদার (৫৮), শাহিন তালুকদার (৪০), আঃ ওহাব নান্নু (৫২)সহ অজ্ঞাত আরো ৫/৬ জন ইউপি চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরীকে মারধর করে। পরে উপজেলা আওয়ামীলীগসহ স্থানীয় নেতা কর্মীরা এগিয়ে এসে প্রতিপক্ষকে বাধা দেয়। এ ঘটনায় সীমাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরী গুরুতর আহত হন।

এ ব্যাপারে সম্মেলন কমিটির সমন্বয়ক ও ইউপি চেয়ারম্যান গৌর দাস রায় চৌধুরী বলেন, আব্দুল আলিম চঞ্চল সহ অন্যান্যরা নৌকার বিরুদ্ধে কাজ করায় তাদের পক্ষে কেউ মতামত দেয়নি। সভাপতি পদ না পেয়ে ক্ষিপ্ত হয়ে চঞ্চলের সন্ত্রাসী বাহিনী আমার উপর হামলা চালিয়েছে। তাদের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, মারধরের ঘটনায় কোন অভিযোগ আমি পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com