বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

মির্জাপুরে ভাওয়াইয়া অঙ্গন এর নতুন শাখা

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ৩১৮ বার পঠিত

বজ্রকথা প্রতিনিধি।- আরো একধাপ এগলো ভাওয়াইয়া অঙ্গন, গঠিত হলো ভাওয়াইয়া অঙ্গন এর মির্জাপুর ইউনিয়ন শাখা। গত ১৬ জানুয়ারি/২২ খ্রি: তারিখ রবিবার বিকেলে মির্জাপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মির্জাপুর শাখার ৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।এ উপলক্ষ্যে এদিন রংপুরের মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক মোঃ সাইয়েদুল করিমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মির্জাপুর এলাকার বিশিষ্ট সংগঠক মোঃ মঞ্জুরুল আলম চৌধুরী, দোতোরাবাদক মো. আশরাফ হোসেন, ভাওয়াইয়া শিল্পী মো. মঞ্জুরুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, রীনা রহমান, কিবোর্ড বাদক মো. আবদুল মোন্নাফ, তবলা বাদক মো. রশিদুল ইসলাম, সংগঠক মো. আইয়ুব আলী, সংগঠনের চেয়ারম্যান সালমা মোস্তাফিজ এবং প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এ.কে.এম মোস্তাফিজুর রহমান।

মির্জাপুর শাখার প্রথম নির্বাহী কমিটিতে যাঁরা রয়েছেন, তারা হলেন-
সভাপতি – মো. আশরাফ হোসেন, সচিব – মো. সাইয়েদুল করিম,অর্থ সচিব – মো. রফিকুল ইসলাম,সাংগঠনিক সচিব – মো. রশিদুল ইসলাম,সাংস্কৃতিক সচিব – মো. মঞ্জুরুল   ইসলাম,দপ্তর সচিব – মো. শাহাজাদা মিয়া, নির্বাহী সদস্য – রীনা রহমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com