বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বাঙ্গালি জাতির প্রেরণার উৎস ৭ই মার্চের ভাষণ -হুইপ ইকবালুর রহিম এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ২৩১ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি।- জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ইতিহাসের শ্রেষ্ঠ ভাষণ উল্লেখ করে বলেন, ইউনেস্কো বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণকে বিশ্ব ইতিহাসের প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই ভাষনের মাধ্যমে সশস্ত্র বাঙ্গালি জাতিতে রুপান্তর করেছিলেন বঙ্গবন্ধু। নতুন প্রজন্ম ও বাঙ্গালি জাতির কাছে ৭ই মার্চের ভাষণ প্রেরণার উৎস যোগাবে। তিনি বলেন, আজকে বাঙ্গালি জাতি মাথা উচু করে দাড়িয়েছে। বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। সবই বঙ্গবন্ধুর দেখানো পথেই। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, বিগত সরকার বাংলাদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে চেয়েছিল। ৭ই মার্চের ভাষণকে নিষিদ্ধ করেছিল। বাংলাদেশকে আবারও পাকিস্তান বানাতে চেয়েছিল। কিন্তু তারা সফল হয়নি। তারা আজ ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে সকল ষড়যন্ত্র প্রতিহত করে বাংলাদেশ আজ উন্নত দেশের কাতারে এগিয়ে যাচ্ছে।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন শেষে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মমিনুল ইসলাম, প্রমুখ।

এ ছাড়া বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ, শহর ও কোতয়ালী আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, জেলা ও শহর মহিলা লীগ, যুব মহিলা লীগ, তাতী লীগ, দিনাজপুর প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর জেনারেল হাসপাতাল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com