বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

সাপাহারে গ্রামবাসীর চলাচলের রাস্তা বন্ধ করে ইমারত নির্মাণ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১ মে, ২০২২
  • ৪৩২ বার পঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে প্রভাবশালী কর্তৃক জনগনের চলাচলের রাস্তা জবর দখল করে ইমারত নির্মান করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে ওই রাস্তার উপর অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জনগনের পক্ষে লিখিত বক্তব্যে মাইনুল মাস্টার উল্লেখ করেন যে, সাপাহার উপজেলা সদরের তালপুকুর গ্রামের বাসিন্দাদের চলাচলের একটি মাত্র রাস্তা প্রভাবশালী শাহজাহান আলীর ছেলে আব্দুল্লাহ আল মামুন জবর দখল করে সেখানে বহুতল ভবন নির্মানের উদ্যোগ নিলে গ্রাামবাসী প্রথমে তাঁকে বাধা দেয়। গ্রামবাসীদের বাধা উপেক্ষা করে ওই ব্যক্তি তার নির্মান কাজ শুরু করলে গ্রামবাসী নিরুপায় হয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ, নির্বাহী অফিস, এমনকি জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। এর পর ইউনিয়ন পরিষদ থেকে নির্মান কাজ বন্ধের নোটিশ দিলেও রহস্যজনক ভাবে ওই প্রভাবশালী তার দলবল নিয়ে নির্মান কাজ করতে থাকেন। গত ২০এপ্রিল তিনি পুনরায় ওই রাস্তা জবর দখল করে নির্মান কাজ করতে থাকলে গ্রামবাসীরা আবারো বাধা দিয়ে তার নির্মান কাজ বন্ধ করে দেন।

এতে ক্ষিপ্ত হয়ে প্রভাবশালী চতুর আব্দুল্লাহ আলমামুন প্রকৃত ঘটনা আড়াল করতে কৌশলে সংবাদ সম্মেলনের মাধ্যমে গ্রামবাসীকে চাঁদাবাজ বলে আখ্যা দেন। যা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন বলে গ্রামবাসীরা সংবাদ সম্মেলনে তা উল্লেখ করেন। তালপুকুর গ্রামবাসীর চলাচলের এক মাত্র রাস্তাটি প্রভাবশালীর প্রভাব ও দখল মুক্ত করতে ভুক্তভোগী ওই গ্রামের জনগণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com