বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পলাশবাড়ী‌তে জাতীয় হিন্দু মহাজোট ক‌মি‌টির পরিচিতি ও আলোচনা সভা  

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১১ জুন, ২০২২
  • ৩৬৬ বার পঠিত
পলাশবাড়ী (গাইবান্ধা) থেকে  নিজস্ব প্রতিনিধি।- বাংলাদেশ জাতীয় হিন্দু মহা‌জোট পলাশবাড়ী উপজেলার শাখার নব-গঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুন) বিকেলে পলাশবাড়ী পৌরশহরের পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট গাইবান্ধা জেলা শাখার সদস্য বাপ্পী গোবিন্দ তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শাখার আহবায়ক দীপক চন্দ্র পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট জেলা শাখার সদস্য সচিব মিলন কান্তি সরকার ও সদস্য মৃণাল কান্তি সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুব মহাজোটের সভাপতি আঁখি মোহন বর্মন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সাদুল্লাপুর উপজেলা শাখার আহবায়ক দুলাল চন্দ্র সরকার, পলাশবাড়ীর সুবল চন্দ্র সরকার, অসীম সরকার সবুজ, সন্তোষ চন্দ্র বর্মন, কান্তি ভূষণ সরকার, অহেন্দ্র নাথ সরকার, পরমেষ চন্দ্র ও অ্যাড. অমল চন্দ্র দাস প্রমুখ। এসময় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোজের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট গাইবান্ধা জেলা শাখার সদস্য মোহন চন্দ্র সরকার।
শেষে অতিথিবৃন্দ বাপ্পী গোবিন্দ তালুকদারকে আহবায়ক ও মোহন চন্দ্র সরকারকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পলাশবাড়ী উপজেলা শাখা কমিটি ঘোষণা এবং কমিটির সদস্যদের পরিচিতি অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com