বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

ভারতে মহানবী (সা:)কে নিয়ে কটুক্তি পীরগঞ্জে বিক্ষোভ সমাবেশ

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৪৫১ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) থেকে বজ্রকথা প্রতিনিধি।- ইসলাম ও মানবতার মুক্তির দূত মহানবী হযরত মোহাম্মদ (সা:) ও আম্মাজান আয়েশা সিদ্দিকী (রা:) কে নিয়ে ভারতের দুই বিজেপি নেতা নুপুর  শর্মা  ও  নবীন জিন্দাল কর্তৃক কট‚ক্তির প্রতিবাদে ১৪ জুন/২২খ্রি: রংপুরের পীরগঞ্জে প্রতিবাদ, বিক্ষোভ সমাবেশ হয়েছে।

এদিন সারা বিশ্বের মুসলমানদের আন্দোলনের সাথে একত্মতা ঘোষণার অংশ হিসেবে রংপুর জেলাধীন পীরগঞ্জ উপজেলার খালাশপীর বন্দরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ এই সমাবেশে সহস্রাধীক ধর্মপ্রাণ মুসলমান অংশ গ্রহণ করে।
মিছিলকারীগণ খালাশপীর বন্দরের প্রধান প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খালাশপীর কেন্দ্রীয় জামে মসজিদ মোড়ে এসে জমায়েত হন। এতে বক্তব্য রাখেন মোনাইল হাফেজিয়া মাদ্রাসার মোহতামিম আনোয়ারুল ইসলাম,কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ঈমান হাফেজ মাওলানা মুহা: নূরুল আমিন, রাজনীতিক নুর আলম মিয়া যদু।
বক্তারা বলেন, আমরা হৃদয়ে রক্তক্ষণ নিয়ে এখানে হাজির হয়েছি। হযরত মোহাম্মদ (সা:) ও তার প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিকী (রা:)সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে ভারতের ক্ষমতাসীন বিজেপির ২ নেতা বিশ্বের কোটি কোটি মুসলমানদের হৃদয়ে আঘাত দিয়েছে। বক্তগণ অবিলম্বে এই হীন কর্মকান্ডের প্রতিবাদ এবং চলমান জাতীয় সংসদে ভারতের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করার   জন্য সরকারের প্রতি দাবী জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com