বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ২২৪ বার পঠিত
ছাদেকুল ইসলাম রুবেল।- গাইবান্ধা সদরে পুকুরের পানিতে ডুবে তাওসিফ আহমেদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুন) সকালে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের আরিফ খাঁ বাসুদেব পুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত তাওসিফ ওই এলাকার আজিজুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান,  সকালে বাড়ির বাইরে খেলতে যায় শিশু তাওসিফ । বেশ কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার পরিবারের সদস্যরা। একপর্যায়ে সকাল দশটার দিকে পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখেন তার মা । পরে প্রতিবেশী লোকজনের সহায়তায় পরিবারের লোকজন শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্বজনদের ধারণা, শিশুটি বাড়ির বাইরে খেলতে গিয়ে কোনো এক সময় পুকুরের পানিতে পড়ে ডুবে যায় । রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ ( ইউপি) চেয়ারম্যান মোসাব্বির হোসেন পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com