বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

সুন্দরগঞ্জে পুকুরে হাঁস ধরার খেলা

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ৩৯৭ বার পঠিত
 রুবেল ইসলাম।- পুকুরে জনা পনেরো-ষোল যুবক কখনো সাঁতার, আবার কখনো ডুবসাঁতারে একটি হাঁসের পেছনে ছুটছে। আধা ঘণ্টার দাপাদাপিতে অবশেষে এক যুবকের হাতে ধরা দেয় হাঁসটি। সেই সঙ্গে উৎসুক মানুষ চিৎকার ও করতালি দিয়ে অভিনন্দন জানান তাকে। সেই যুবকটিও হাঁসটি দুই হাতে তুলে ধরে অভিনন্দনের জবাব দেন।
মঙ্গলবার (১২ জুলাই) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর এলাকায় হাঁস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী রাশিদুল ইসলাম মুকুল মিয়া এ প্রতিযোগিতাটি আয়োজন করে। জানা গেছে, বাঁশিতে ফুঁ দেওয়ার সঙ্গে সঙ্গে পুকুরের মাঝখানে একটি হাঁস ছেড়ে দেওয়া হয়। এরপর শুরু হয় হাঁস ধরার প্রতিযোগিতা। পরপর তিন দফায় এই প্রতিযোগিতা চলে। ছোট, মাঝারি ও বড়দের মধ্যে এই খেলায় বড়দের দলে রাশিদুল ইসলাম মুকুল মিয়া নিজেই অংশগ্রহণ করে। রাশিদুল ইসলাম মুকুল বলেন, আমাদের এলাকার ঐতিহ্যবাহী সব খেলা হারিয়ে যেতে বসেছে। হারিয়ে যাওয়া এমন সব খেলা নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে পুকুরে হাঁস ধরা প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে। আর খেলা উপভোগ করেন কয়েক শ মানুষ। আগামীতে এটি অব্যাহত থাকবে।গৃহবধূ আকলিমা খাতুন প্রতিযোগিতা দেখতে এসে জানায়, এমন খেলা এর আগে কখনো সে দেখেনি। এবার দেখে তিনি খুবই আনন্দ পেয়েছে। এমন খেলা ধরে রাখা উচিৎ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com