বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

সংসদ অধিবেশন বসছে ৬ সেপ্টেম্বর

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৭৭০ বার পঠিত

ষ্টাফ রিপোর্টার।- একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন বসবে আগামী ৬ সেপ্টেম্বর। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওই দিন সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন আহŸান করেছেন। বুধবার সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংসদ সচিবালয় সূত্র জানায়, মূলত সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই এ অধিবেশন আহŸান করা হয়েছে। সংবিধান অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন বসার বাধ্যবাধকতা আছে। গত ৯ জুলাই এ বছরের বাজেট অধিবেশন শেষ হয়েছিল। করোনা ভাইরাস সংক্রমণের মধ্যে অনুষ্ঠিত বাজেট অধিবেশন ছিল খুবই সংক্ষিপ্ত। সূত্র জানায়, নিয়ম রক্ষার জন্য আহŸান করা আগামী অধিবেশন হবে খুব সংক্ষিপ্ত। এর আগে করোনা মহামারির মধ্যে ডাকা সপ্তম অধিবেশন (বাজেট অধিবেশনের আগের) একদিনেই শেষ হয়েছিল। এবারের অধিবেশন সর্বোচ্চ পাঁচ কার্যদিবস হওয়ার সম্ভাবনা রয়েছে। করোনার সংক্রমণ অব্যাহত থাকলে আসন্ন অধিবেশনও এক-দু’দিনে শেষ করা হতে পারে। অধিবেশনের আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এর মেয়াদ নির্ধারণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com