বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পাথর ভর্তি ট্রাকে ৭২৭ বোতল ফেনসিডিল : আটক-৩

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ৩৩২ বার পঠিত
মোঃ আসাদুজ্জামান রিপন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।- আজ শুক্রবার জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বটতলী এলাকা থেকে পাথর বোঝায় ট্রাকের মধ্য থেকে ৭২৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাব-৫ জয়পুরহাট। এঘটনায় ট্রাকসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।
আটককৃতরা জেলার কালাই উপজেলার মোলামগাড়ী এলাকার সিরাজুল ইসলামের ছেলে ফারুক হোসেন (৩৫), মৃত ইন্দাজুল তালুকদারের ছেলে ওবায়দুল তালুকদার (২২) ও দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর এলাকার মৃত মজের আলীর ছেলে মাহাবুব আলী (৩৫)।
র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি কোমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম.এম. মোহাইমেনুর রশিদ (পিপিএম-সেবা) বলেন, পাথর বোঝায় একটি ট্রাকের মধ্যে ফেন্সিডিল লুকায়ে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে।  গোপন সূত্রে খবর পেয়ে, ভোরে পাঁচবিবি উপজেলার বটতলী এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন সময়ে উক্ত পাথর বোঝায় ট্রাকের মধ্য থেকে ফেন্সিডিল গুলো উদ্ধার করা হয়। এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম চলছে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com