বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বগুড়ায় করোনায় সংক্রমিত দু’জনের মৃত্যু

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৭৮২ বার পঠিত

বগুড়া থেকে উত্তম সরকার।- বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে অবসরপ্রাপ্ত এক আনসার কর্মকর্তা ও এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।১১ জুলাই২০২০ শনিবার রাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। রাত সোয়া ১২টার দিকে মারা যান অবসরপ্রাপ্ত আনসার কমান্ডার আবুল কালাম আজাদ (৫৫)। তার বাড়ি বগুড়া সদরের শাখারিয়া বনমালী পাড়ায়।
হাসপাতাল সূত্র জানায়, বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার প্রতিবেদনে শনিবার কোভিড-১৯ পজিটিভ হন আবুল কালাম আজাদ। তিনি শনিবারই হাসপাতালে ভর্তি হন। মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় তার লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
এছাড়া শনিবার রাত সাড়ে সাতটার দিকে একই হাসপাতালে করোনায় সংক্রমিত হয়ে মারা যান মো. হানিফ (৭৭)। তিনি বগুড়া শহরের পশ্চিম ঠনঠনিয়া এলাকার বাসিন্দা। পেশায় একজন মুদি দোকান ব্যবসায়ী ছিলেন।
হাসপাতাল প্রশাসন সূত্র জানায়, বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দিয়ে ৮ জুলাই কোভিড-১৯ পজিটিভ হন বৃদ্ধ হানিফ। কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় তার লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com