বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

সোমবার রংপুর-লালমনিরহাট আসছেন জাপা চেয়ারম্যান জিএম কাদের

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৯৪ বার পঠিত

খবর বিজ্ঞপ্তিরঃ জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের ( জিএম কাদের) এমপি চারদিনের সফরে রংপুর-লালমনিরহাট আসছেন আগামী ৩ অক্টোবর সোমবার।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিরোধী দলীয় উপনেতার সহকারি একান্ত সচিব মো: আবু তৈয়ব। তিনি জানান, সোমবার (৩ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর উত্তরার বাসভবন থেকে শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে থেকে বিমান যোগে রংপুরের উদ্দেশ্যে রওনা দিবেন। এরপর দুপুরে তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করবেন। সেখান থেকে সড়ক পথে রংপুরের উদ্দেশ্যে রওনা দিবেন। দুপুর সাড়ে ১২টায় রংপুর সার্কিট হাউজে পৌছে অবস্থান করবেন। বিকেল ৪টায় নগরীর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টিও কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করবেন। পরে সন্ধ্যায় তিনি নগরীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্ম্বালম্বীদের সাথে মতবিনিময় করবেন। রাতে রংপুর সার্কিট হাউজে রাত্রী যাপন শেষে পরের দিন মঙ্গলবার নিজ নির্বাচনী এলাকা লালমনিরহাটের উদ্দেশ্যে সড়ক পথে রওনা দিবেন। দুপুরে লালমনিরহাট পৌছে সার্কিট হাউজে অবস্থান শেষে লালমনিরহাট পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডব পরিদর্শন শেষে সার্কিট হাউজে রাত্রী যাপন করবেন। পরদিন বুধবার সকালে বড়বাড়ি হাবিবা খাতুন বালিকা বিদ্যালয় ও হারাটি ইউনিয়নের কিশোরঘাট উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত চারতলা ভবনের উদ্বোধন করবেন। পরে সন্ধ্যায় সার্কিট হাউজে লালমনিরহাট জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করবেন। ওই দিন রাত্রী যাপন শেষে পরের দিন বৃহস্পতিবার সকালে লালমনিরহাট নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নবীন বরণ ও লালমনিরহাট সদর হাসপাতালের স্বাস্থ্য সেবা বিষয়ক কমিটির সভায় প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন। এর পরেই রংপুরের উদ্দেশ্যে সড়ক পথে রওনা দিয়ে রংপুর সার্কিট হাউজে রাত্রী যাপন করবেন। পরের দনি শুক্রবার সকালে রংপুর সার্কিট হাউজ থেকে সড়ক পথে সৈয়দপুর বিমানবন্দর হয়ে ঢাকায় যাবার কথা রয়েছে। এদিকে দীর্ঘদিন পর রংপুর অঞ্চলে পার্টির চেয়ারম্যান সফরে আসার খবরে উজ্জীবিত তৃণমূলের নেতাকর্মীরা। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে হারানো আসন উদ্ধারসহ রংপুর বিভাগে জাতীয় পার্টির কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষে জেলা-উপজেলা ও বিভাগীয় পর্যায়ে সমাবেশ করার দাবি জানান। সেই সাথে দলের নিষ্কৃয় নেতাকর্মীদের পূনরুজ্জীবিত করতে কর্মসূচী প্রনয়ন করতে হবে বলে জানান দলটির নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com