বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদ্রাসা শিক্ষার্থীদের সর্বোচ্চ মূল্যায়ন করেছে -মনোরঞ্জন শীল 

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ৩৩৭ বার পঠিত

ফজিবর রহমান বাবু।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, শেখ হাসিনার সরকার মাদ্রাসা শিক্ষার্থীদের সর্বোচ্চ মূল্যায়ন করেছে। বর্তমান সরকারের শিক্ষানীতির কারণে মাদ্রাসার শিক্ষার্থীরা সর্বোচ্চ বিদ্যাপিঠে অধ্যয়নের সুযোগ পাচ্ছে। তিনি বলেন, বর্তমানে জ্ঞান-বিজ্ঞানের সাথে নৈতিক শিক্ষাকে সম্পৃক্ত করেই আমাদের এগিয়ে যেতে হবে নইলে আধুনিক জীবন চলাকে বাধাগ্রস্ত করে। বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে মাদ্রাসার যে উন্নয়ন করেছে বিগত কোন সরকার ক্ষমতায় থাকাকালীন তা করেনি।
শনিবার (৫ নভেম্বর ২০২২) শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৩ কোটি টাকা ব্যয়ে দিনাজপুরের কাহারোল উপজেলার নব নির্মিত ‘মুকুন্দপুর ২য় আলিম মাদরাসা’র ৪ তলা একাডেমিক ভবনের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল লতিফ, মুকুন্দপুর ২য় আলিম মাদরাসা’র সভাপতি মো. মহসিন আলী, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী গুলজার হোসেন, ইউপি চেয়ারম্যান সত্যজিৎ রায়। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহাজান বিশ্বাস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com