বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

ধর্মীয় অনুশাসন মানুষকে সুন্দর করে-মনোরঞ্জন শীল

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৪৩৮ বার পঠিত

ফজিবর রহমান বাবু।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, সকল ধর্মের রাষ্ট্রীয় নিরাপত্তা বিধানে আওয়ামী লীগ প্রতিজ্ঞাবদ্ধ। যারা ভিন্ন ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয় না তারা তার নিজের ধর্মের প্রতিও আস্থাশীল নয়। ধর্মীয় অনুশাসন মানুষকে সুন্দর করে কিন্তু যারা ধর্মান্ধ, তারা প্রতিটি দেশের সাধারণ মানুষের জন্য আতঙ্ক। আস¤প্রদায়িক চেতনায় বিনির্মিত বাংলাদেশ এখন পৃথিবীর কাছে স¤প্রীতির একটি দৃষ্টান্ত। সেই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বঙ্গবন্ধুর নির্দেশিত পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৮ নভেম্বর ২০২২) রাতে বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নে মহাদেবপুর শ্রী কৃষ্ণ চৈতন্য সৎসঙ্গ সংঘ রাধা গোবিন্দ মন্দিরের ভিত্তি প্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক গোপাল দেব শর্মা, মরিচা ইউপি চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল, মন্দির ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম দিনাজপুরের সহকারি পরিচালক মো. মশিউর রহমান প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com