বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

জোনার ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে কুরআন শরীফ বিতরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ৪৪৬ বার পঠিত
 ছাদেকুল ইসলাম রুবেল।-গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করেছে জোনার ফাউন্ডেশন।
উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন জোনার ফাউন্ডেশন (জেড.এফ) এর আয়োজনে ও ডা. মোজাফ্ফর আহমেদ আই কেয়ার সেন্টারের সহযোগিতায় আজ বৃহস্পতিবার কামারপাড়া ঈদগাহ্ ময়দানে ৪র্থ বারের মত প্রথম পর্বে স্থানীয় তিনটি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ১৩০ জন শিক্ষার্থীর মাঝে এই কুরআন শরীফ বিতরণ করা হয়।
জোনার ফাউন্ডেশন (জেড.এফ) এর সভাপতি এ.জে আশিকুর রহমান শাওন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জোনার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও ইয়েস বাংলাদেশ এর সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার মো. তাওহীদ উল ইসলাম তুষার, মন্দুয়ার হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মো. সিরাজুল ইসলাম সিরাজী, জোনার ফাউন্ডেশনের শিক্ষা বিষয়ক সম্পাদক হাসান জুবায়ের হিমেল, কার্যনির্বাহী সদস্য মো. ফরিদ মন্ডল, ফয়সাল কবির প্রমুখ।
উল্লেখ্য যে, চলতি বছরে স্থানীয় জনসাধারণের অনুদানে সংগ্রহ করা ৫০০ খানা কুরআন শরীফ তিনপর্বে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। গত ২০১৪ সাল থেকে জেলায় আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন সাধনের জন্য টেকসই উন্নয়ন আত্মনির্ভরশীল সুখী ও সমৃদ্ধশালী অবক্ষয়মুক্ত সমাজ গঠনের উদ্দেশ্য  সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক, সামাজিক ও সাংস্কৃতিক সেচ্ছাসেবী সংস্থা হিসাবে জোনার ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com