বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

দিনাজপুরে ইয়াং টাইগার জুনিয়র স্কুল টি-২০ ক্রিকেটের   শুভ উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৯৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।- জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এর পৃষ্ঠপোষকতায় দিনাজপুরে ইয়াং টাইগার জুনিয়র স্কুল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

১৫ ফেব্রুয়ারী বুধবার সকাল ১১টায় দিনাজপুর গোর এ শহীদ বড়ময়দানে স্বনামধন্য ক্রিকেট একাডেমী ইয়াং টাইগার আয়োজিত ইয়াং টাইগার জুনিয়র স্কুল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থা ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার।

ক্রিকেট একাডেমী ইয়াং টাইগার এর পরিচালক ও কোচ মো. মুরাদ খান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. এসএম শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম।

এছাড়াও দিনাজপুরের স্বনামধন্য ধারাভাষ্যকার মো. রফিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান ভুট্টো, দফতর সম্পাদক আব্দুর রাজ্জাক, যুবলীগ নেতা মৃদুল সরকার মনা প্রমুখ।

উদ্বোধন শেষে অংশগ্রহনকারী খেলোয়াড়দের সাথে পরিচিতি হোন অতিথিবৃন্দ। প্রসঙ্গত, ইয়াং টাইগার জুনিয়র স্কুল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টটি সাতটি দলের খেলোয়াড়দের অংশগ্রহনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com