বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

মল্লিকপুর ডাক্তার গোলাম মন্তকা হাফিজিয়া মাদরাসার বার্ষিক মাহফিল  

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৩৩ বার পঠিত
ছাতক থেকে সেলিম আহমদ কাওছার।- ছাতক উপজেলার মল্লিকপুর ডাক্তার গোলাম মন্তকা হাফিজিয়া মাদরাসার বার্ষিক মাহফিল ২১ ফেব্রুয়ারি ২০২৩ ইংরেজি মঙ্গলবার বাদ জোহর মাদরাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ রইছ উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন অত্র মাদরাসার সাবেক শিক্ষক জনাব আব্দুল গফফার আল হাসান।
এতে প্রধান অতিথি হিসেবে নছিহত পেশ করেন- হযরত মাওলানা মুহাম্মদ মনির উদ্দিন সাহেব সহকারী অধ্যাপক সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতকের প্রবীণ চিকিৎসক বিশিষ্ট সমাজ সেবক সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ করদাতা ভাষা সৈনিক ডাক্তার গোলাম মন্তকা সাহেব, সিংচাপইড় আলিম মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ গোলাম গৌছ, ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম, ছাতক উত্তর উপজেলা আল ইসলাহর অফিস সম্পাদক হাফিজ সেলিম আহমদ কাওছার, পূর্ব বাউসা জামে মসজিদের ইমাম হাফিজ ক্বারী রফিকুল ইসলাম মামুন, মল্লিকপুর নতুন জামে মসজিদের ইমাম মাওলানা আহমদ সাকিফ মাছুম, ২নং ওয়ার্ডের মেম্বার জনাব খছরু মিয়া, মল্লিকপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি মুহাম্মাদ বয়ানুল ইসলাম, হাজী বশিদ উদ্দিন, মাষ্টার তজম্মুল আলী, হাজী জয়নাল আবেদীন, তালেব আলী, সিরাজুল ইসলাম, গিয়াস উদ্দিন  এনামুল হক, ঘাটপার নিবাসী হাফিজ আব্দুল আউয়াল, মাদরাসার সাবেক ছাত্র হাফিজ মুহি উদ্দিন, হাফিজ আব্দুল মুকিত, হাফিজ কামরুল ইসলাম, হাফিজ হাফিজুর রহমান, হাফিজ মঈদুল ইসলাম, প্রমুখ।
এছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ মাদরাসার ছাত্র/ছাত্রী উপস্থিত ছিলেন।
উক্ত মাহফিলে প্রধান অতিথির মাধ্যমে হিফজ সম্পন্ন কারী দুজন ছাত্রীকে বোরকা, ক্রেস্ট সহ উপহার সামগ্রী প্রদান করা হয়।
তারা হলেন- হাফিজা নিশাত তাসনীম, পিতা চান্দ মিয়া, নিয়ামত পুর, দোহালিয়া, দোয়ারা, সুনামগঞ্জ। হাফিজা মিছবাহ বেগম, পিতা আব্দুন নুর, বড়বাড়ি, ছাতক, সুনামগঞ্জ।
পরিশেষে প্রধান অতিথির মিলাদ ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com