বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

দিনাজপুরে জেলা পর্যায়ে খেলার শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর দিনাজপুরে জেলা পর্যায়ে খেলার শুভ উদ্বোধন করলেন প্রধান অতিথি জেলা প্রশাসক শাকিল আহমেদ।

২২ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টায় দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে জেলা পর্যায়ে বালক ও বালিকা বিভাগের খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হোসেন আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মমিনুল করিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা।

ধারাভাষ্যকার মো. রফিক এর সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম, জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাসহ জেলা শিক্ষা অফিসের বিভিন্ন কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।

এর আগে প্রধান অতিথি ফেস্টুনসহ বেলুন উড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর দিনাজপুরে জেলা পর্যায়ে খেলার শুভ উদ্বোধন করেন। আগামী ২৪ সেপ্টেম্বর গোর এ শহীদ বড় ময়দানে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের চ‚ড়ান্ত খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

উদ্বোধনের পর বালক ও বালিকা বিভাগের ১৩ উপজেলার ২৬টি দল নিয়ে খেলা পরিচালনা করেন রেফারি ওবায়দুর রহমান। তার সাথে সহযোগি হিসেবে ছিলেন রেফারি মো. মোতাহার উল ইসলাম, রেফারি মো. বেলাল হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com