বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

জাতীয় জুডোতে চ‌্যা‌ম্পিয়ন পীরগঞ্জের কালামকে সম্মাননা দিল কুমেদপুর ইউ‌নিয়ন পরিষদ

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ২৯৪ বার পঠিত
পীরগঞ্জ(রংপুর) থেকে বজ্রকথা প্রতিনিধি।- জাতীয় জুডোয় ১০ বার চ‌্যা‌ম্পিয়ন হয়ে স্বর্ণপদক জয় করায় পীরগঞ্জের আবুল কালামকে আজাদকে সম্মাননা দিল কুমেদপুর ইউ‌নিয়ন প‌রিষদ।
কুমেদপুর ইউ‌পি চেয়ারম‌্যানের আয়োজনে সোমবার বিকেলে ইউ‌পি চেয়ারম‌্যানের কার্যালয়ে ওই সম্মাননা প্রদান করা হয়।  ইউ‌পি চেয়ারম‌্যান আ‌মিনুল ইসলাম সম্মাননা ক্রেষ্ট আবুল কালামের হাতে তুলে দেন। এ সময় উপ‌স্থিত ‌ছিলেন, ইউ‌পি স‌চিব সৌ‌মিক হাসান, সাংবাদিক আকতারুজ্জামান রানা, শাহ্ রেজাউল ক‌রিমসহ ইউ‌পি সদস‌্যবৃন্দ।
জানাগেছে, বি‌জি‌বিতে কর্মরত আবুল কালাম আজাদ রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউ‌নিয়নের মিঠারপাড়ায় বা‌ড়ি। বাবা-মায়ের ৪ সন্তানের মধ্যে আবুল কালাম আজাদ বড়। গুর্জ্জিপাড়া কে,পি উচ্চ বিদ্যালয় থেকে ২০০৫ সালে মাধ‌্যমিক পাস করে ২০০৬ সালে
তৎকালীন বিডিআর তথা বিজিবি’র চাকুরিতে যোগদান করে। পরের বছর ২০০৭ সালে প্রথম জুডো দলে অংশগ্রহণ করে বাহিনীর খেলোয়াড়দের মধ্যে প্রথম স্থান অর্জন করেন। জাতীয় পর্যায়ে ১০টি স্বর্ণ পদক, একটি রৌপ্য ও ১‌টি ব্রোঞ্জ পদক পান। জাতীয় জুডো প্রতিযোগিতায় ৩৩ তম থেকে ৩৫তম পর্যন্ত টানা ৩ বার চ‌্যা‌ম্পিয়ন হয়ে স্বর্ণ পদক লাভ করেন। পরবর্তীতে দেশের গন্ডি পেরিয়ে ২০১৮ নেপালে ৮ম সাউথ এশিয়ান সিনিয়র জুডো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রৌপ্য পদক ও ২০১৯ সালে ১৩ তম এস এ গেমসে নেপালে ব্রোঞ্জ পদক অর্জন করে বিদেশের মাটিতে দেশের পতাকা উত্তোলন করার গৌরব অর্জন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com