বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পীরগঞ্জে  হা-ডু-ডু খেলার উদ্বোধন করলেন ডিএসসি’র চেয়ারম্যান

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৫১০ বার পঠিত

বজ্রকথা প্রতিনিধি ।– আজ ৫ নভেম্বর রবিবার পীরগঞ্জ উপজেলার  বড় আলমপুর ইউনিয়নে গ্রামবাংলার জনপ্রিয় খেলা হা-ডু-ডু,র উদ্বোধন করেছেন বিশিষ্ঠ সমাজ সেবক, ডিএসসি বিজনেস কোম্পানীর চেয়ারম্যান,বজ্রকথা সংবাদপত্রের সভাপতি মোঃ আব্দুল জব্বার (সিরাজ)।

৫ নভেম্বর/২৩খ্রি: রবিবার বিকেলে বড় আলমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪র্থ দিনের খেলা অনুষ্ঠিত হয়।

এদিন কয়েকশ নারী পুরুষের উপস্থিতিতে,উদ্বোধনী বক্তব্যে জনাব সিরাজ বলেছেন, হা-ডু-ডু- আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যপূর্ণ খেলা,  তিনি আরো বলেছেন, এ খেলার সাথে আমাদের শৈশব- কৈশরের স্মৃতি জড়িয়ে আছে। অনেকেই মনে করতেন, হা-ডু-ডু’র জনপ্রিয়তা কমে গেছে কিন্তু আজকে শতশত নারী পুরুষের উপস্থিতি প্রমাণ করে,  হা-ডু-ডু- এখনো জনপ্রিয় খেলা হিসেবে সেই স্থান ধরে রেখেছে। তিনি এই খেলা বাঁচিয়ে রাখতে সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেছেন।

এদিন চতরা  স্পোটিং ক্লাব বনাম রামনাথপুর স্পোটিং ক্লাব  এর মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় রামনাথপুর স্পোর্টিং ক্লাব ৪০ পয়েন্ট এবং চতরা স্পোর্টিং ক্লাব ২৫ পয়েন্ট অর্জণ করায় রামনাথপুর স্পোর্টিং ক্লাবকে বিজয়ী ঘোষণা করা  হয়েছে।

স্মরণযোগ্য  এক সময়  গ্রাম বাংলার জনপ্রিয় খেলা ছিল হা-ডু-ডু। আজ থেকে বছর দশেক আগেও  গ্রাম-গঞ্জে,পাড়া-গাঁয়ে হা-ডু-ডু প্রতিযোগীতা অনুষ্ঠিত হতো।

সে সময় সীল ও কাপ জেতা নিয়ে এই গ্রাম সেই গ্রামের মধ্যে লড়াই হতো। ৮ দল বা ১৬ দলেন মধ্যে তিব্র প্রতিযোগীতা হতো। গ্রামের মেম্বার, মন্ডল , প্রধান বা প্রামানিকগণ  হা- ডু-ডু দলের পৃষ্টোপোষকতা করতেন।

গ্রামের সন্মান রক্ষার লক্ষ্যে খেলায় বিজয়ী হওয়ার স্বার্থে  চাঁদা তুলে দুরদুরান্ত থেকে খেলোয়াড় হায়ার করে আনা হতো। ফাইনাল খেলার দিনে উভয় পক্ষের লোকজন গ্রাম থেকে খেলোয়াড়দের সাথে নিয়ে ঢাক, ঢোল সাঁনাই,কাশি বাজাতে বাজাতে  মাঠে উপস্থিত হতেন; কিন্ত গত কয়েক বছর হয়,হা-ডু-ডু’র প্রতি এ প্রজন্মের যুবকদের আগ্রহ লক্ষ্য করা না গেলেও  সম্প্রতি  রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়আলমপুর ইউনিয়নের  ক্রিড়ামোদী লোকজন  ৮ দলের মধ্যে হা- ডু-ডু খেলার আয়োজন করেন। এই খেলার পুরস্কার হিসেবে রাখা হয়ে দুটি বড় বড় খাসি!

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com