বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পরিবার ও পরিকল্পনা কর্মীদেরও করোনা প্রণোদনা দেয়া উচিত : ময়মনসিংহে গৃৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৭৬০ বার পঠিত

ময়মনসিংহ থেকে রবীন্দ্র নাথ পাল : মহামারী করোনাভাইরাস মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি পরিবার ও পরিকল্পনা (প.প.) বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরাও মাঠপর্যায়ে ঝুঁকি নিয়ে নারী এবং কিশোরীদের চিকিৎসা, টিকাদানসহ স্বাস্থ্যসেবায় রুটি মতো কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যেই কর্মক্ষেত্রে করোনায় বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন। তাই স্বাস্থ্যকর্মীদের মতো প.প. কর্মকর্তা ও কর্মচারীদেরও ঝুঁকিভাতা প্রণোদনা দেয়া উচিত বলে মন্তব্য করেছেন গৃৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি । বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপনে পরিবার পরিকল্পণা (প.প.) ময়মনসিংহ বিভাগীয় পরিচালকের কার্যালয় আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গৃৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি এসব কথা বলেন। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেন, দেশের অর্ধেক জনসংখ্যা নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে নানান সুযোগ-সুবিধা প্রদানসহ শিক্ষা স্বাস্থ্য পুষ্টি ও নিরাপদ পরিবেশ সৃষ্টির মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন নিশ্চিত করেছেন। পরিবার পরিকল্পনা ময়মনসিংহ বিভাগীয় পরিচালক (যুগ্ম-সচিব) মোহাম্মদ আবদুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান এনডিসি, রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর-রশিদ বিপিএম, পরিচালক স্বাস্থ্য ডা. মো. আবুল কাশেম, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম, প.প. ময়মনসিংহের উপ-পরিচালক আবু তাহা মো. এনামুর রহমান, সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ও ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com