বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

“শেকড় ” এর সহয়োগীতায় বর্ণমালায় রোদ্দুর কবিতা পাঠের আসর

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪০১ বার পঠিত
ধাপেরহাট (সাদুল্লাপুর) থেকে আব্দুল মালেক সাজু।- সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে, ২১ শে ফেব্রুয়ারী/২৪খ্রি: বুধবার, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে,  কবিতা পাঠের আসর , আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।
এদিন বিকেল ধাপেরহাট মনিকৃষ্ণসেন ডিগ্রি কলেজের সহকারী  অধ্যাপক কবি লুৎফর রহমান সাজু’র উদ্যোগে ও স্বেচ্ছাসেবী সংগঠন “শেকড়” এর সহযোগীতায়, কবিতা পাঠের আসর  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 স্থানীয় প্রিন্সিপ্যাল সুপার মমার্কেটের  দ্বিতীয় তলায়, অনুষ্ঠিত এই অনুষ্ঠানে  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সাপ্তাহিক বজ্রকথা সংবাদপত্রের সম্পাদক  ও প্রকাশক কবি সুলতান আহম্মেদ সোনা।
সাবেক অধ্যক্ষ আজিজার রহমান এর সভাপত্বে অনুষ্ঠিত এই আসরে আলোচনা ও স্বরচিত কবিতা পাঠ ও  সঙ্গীত পরিবেশন করা হয়। এতে অংশ নেন, শিক্ষক কবি রফিক শাহ, প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, সুপার কাজী আমজাদ হোসেন,  অবসরপ্রাপ্ত  শিক্ষক লুৎফর রহমান, ধাপেরহাট প্রেসক্লাবের সভাপতি ও আখিরা নিউজের সম্পাদক আমিনুল ইসলাম, শিক্ষক আব্দুল মালেক সাজু , সাংবাদিক শফিকুল ইসলাম সাগর, শিক্ষক অভয় চন্দ্র বর্মন,শিক্ষক মাহমুদ নেওয়াজ রুমি, সাংবাদিক আমিরুল ইসলাম কবির, শিক্ষক প্রদীপ কুমার বাবুল, আব্দুল্যা আল মামুন রানা প্রমুখ।
অনুষ্ঠানে   শেকড় এর সাধারণ সম্পাদক প্রভাষক মমিনুল ইসলাম, মাজহারুল ইসলাম মাঝি,মেহেদী হাসান, রুবেল সহ আরো অনেক শিক্ষক, কবি ও গুনীজন উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে নাটিকা উপস্থাপন করেন শেকড় এর সদস্য বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com