বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

আগে ঈমান ঠিক করেন তারপরে আন্দোলনের কথা বলেন – গয়েশ্বর

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৬৭ বার পঠিত

গত ২ সেপ্টেম্বর দুপুরে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, আগে ঈমান ঠিক করেন। তারপরে আন্দোলনের কথা বলেন। যেদিন বলতে পারবেন ‘মরতে হয় মরব, গণতন্ত্র আনব।’ সেদিনই দেশ ও গণতন্ত্র মুক্তি পাবে। বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন। কাজেই ঘরে বসে আন্দোলনের কথা বললে আর সময়মতো মাঠে না নামলে, টেলিফোন বন্ধ করে রাখলে কখনো আন্দোলন হবে না। গয়েশ্বর চন্দ্র রায় আরো বলেছেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস যারা বিকৃত করে তাদের মস্তিস্কই বিকৃত। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস লিখতে গেলে জিয়াউর রহমানের নাম ছাড়া কখনই সেটা পূর্ণাঙ্গ হবে না। সেই ইতিহাস বিশ্ববাসীর কাছে গ্রহণযোগ্য হবে না।ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা.দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের সঞ্চালনায় এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com