বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

দিনাজপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ২০৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।- দিনাজপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। স্বাধীনতার চেতনায় বিশ^াসী সবার সঙ্গে একত্রিত হয়ে দিবসটি পালন করেছে পৌর আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

১৭ এপ্রিল বুধবার ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে সূর্যোদয়ের পরপরই শহরের বাসুনিয়াপট্টিস্থ পৌর ও সদর উপজেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল ১১টায় দিনাজপুর সদর হাসপাতাল চত্ত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতি ও জাতীয় চার নেতার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানায় পৌর আওয়ামী লীগ। এছাড়াও শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের সহযোগি সংগঠনের নেতারা।

প্রথমেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এসএম শামীম আলম সরকার বাবু ও সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী এর নেতৃত্বে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এরপরেই জাতীয় চার নেতার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুলতানা বুলবুল, সাধারণ সম্পাদক তারিকুন বেগম লাবুন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হাসিনা আখতার শিউলী, মো. মাসুদ রানা, দফতর সম্পাদক আব্দুর রাজ্জাক, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মকসেদুর রহমান সাহাজাদা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সহকারি অধ্যাপক মাহমুদুল হক কোরায়শি দুলাল, নির্বাহী সদস্য সুলতান শেফাউদ্দিন সাফুসহ পৌর আওয়ামী লীগের অন্যান্য নেতবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন প্রত্যেক ওয়ার্ড ও মহল্লা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এরপর শ্রদ্ধা জানান জেলা যুব মহিলা লীগের সভাপতি ছবি সিনহা এর নেতৃত্বে যুব মহিলা লীগের নেত্রীবৃন্দ, জেলা তাঁতী লীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আলাল ও পৌর তাঁতী লীগের আহ্বায়ক আবু বকর সিদ্দিক রোমান এর নেতৃত্বে পৌর ও সদর উপজেলা তাঁতীলীগ, পৌর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজান ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেনের নেতৃত্বে পৌর যুবলীগ, পৌর কৃষক লীগের আহ্বায়ক ফয়সল হাবিব সুমন ও সদস্য সচিব আবু রায়হান আবু এর নেতত্বে পৌর কৃষক লীগ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান সবুজ, সাধারণ সম্পাদক মারুফ রাসেলের নেতৃত্বে পৌর স্বেচ্ছাসেবক লীগ ও অন্যান্য সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়াও জেলার প্রত্যেক উপজেলার আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা স্ব-স্ব অবস্থান থেকে ঐতিহাসিক মুজিবনগর দিবসটি পালন করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com