বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পীরগঞ্জে কমিউনিস্ট পার্টির দ্বি- বার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ২৭১ বার পঠিত

আনোয়ার হোসেন, রংপুর পীরগঞ্জ প্রতিনিধি।- পীরগঞ্জ হতে বগুড়া হয়ে ঢাকা অভিমুখে রেল লাইন চাই, দুনিয়ার মজদুর এক হও, দুঃশাসন হটাও,ব্যবস্থা বদলাও,বিকল্প গড়ো, দুর্নীতিমুক্ত উপজেলা চাই।। এই প্রতিপাদ্য ধারণ করে রংপুরের পীরগঞ্জ উপজেলায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির দ্বি বার্ষিক সম্মেলন /২০২৪ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

২৫ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১২টায় জাতীয় ও দলীও পতাকা উত্তোলন শেষে সম্মেলন উদ্বোধন করেন সভাপতি বাংলাদেশর কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযুদ্ধা কমরেড শাহাদাত হোসেন।

এরপর একটি বর্নাঢ্য শোভাযাত্রা পীরগঞ্জ পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির পীরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষক সমিতি পীরগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এড.আবু সুফিয়ান হিরু সভা সঞ্চালনা সঞ্চালনা করেন

সম্বমেলনে বক্তব্য রাখেন কাফি সরকার, কমরেড আমজাদ হোসেন, তেল, গ্যাস, খনিজ, সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির সভাপতি এড.কাজী লুমুম্বা লুমু, ক্ষেত মজুর নেতা বীর মুক্তিযুদ্ধা মোখলেছুর রহমান এবং বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ

বক্তারা   দ্রব্য মূল্যের উর্ধগতি, পল্লী বিদ্যুৎতের মিটার ভাড়া বন্ধ, পীরগঞ্জ পৌরসভায় বিভিন্ন রিকশা ভ্যানের অবৈধ চাঁদা উত্তলন বন্ধ, বিভিন্ন সরকারি অফিসে সাধারণ জনগণের হয়রানি বন্ধ, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া, উপজেলার খাস জমি/জলাশয়গুলো ভূমিহীনদের সমহারে বন্টন করে দেওয়া, ফসল উৎপাদন করে বিক্রির সময় সিন্ডিকেট বন্ধ করাসহ নানা দাবি উত্থাপন করেন।

সম্মেলনের   দ্বিতীয় সেশনে  গত কমিটির রির্পোট উত্থাপন করে তার সংযোজন ও বিয়োজন করা হয় এবং সর্ব সম্মতিক্রমে সহকারী অধ্যাপক কামরুজ্জামানকে উপজেলা কমিটির সভাপতি ও এড.আবু সুফিয়ান হিরু প্রধানকে সাধারণ সম্পাদক মনোনীত করেন। কমিটি গঠন শেষে পীরগঞ্জে ঐতিহ্যবাহী “সাম্য খেলাঘর” আসরের শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বাংলাদেশ কৃষক সমিতি পীরগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এড.আবু সুফিয়ান হিরু সভা সঞ্চালনা সঞ্চালনা করেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com