বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

উপদেষ্টাদের মধ্যে দায়িত্ববন্ঠন মহাখুশি দেশের মানুষ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ২১০ বার পঠিত

বজ্রকথা  প্রতিবেদক  এস এ মন্ডল।-  গত ৫ আগষ্ট/২৪ খ্রি:  বাংলাদেশের  প্রধানমন্ত্রী শেখ হাসিনা  গণআন্দোলনের মুখে  পদত্যাগ করে দেশ ছাড়ার পর টানা তিন দিন দেশ চলেছে সরকার ছাড়া। পুলিশও ছিল নিষ্ক্রিয় !

এমন পরিস্থিতিতে  ৮ আগস্ট/২৪ খ্রি: বৃহস্পতিবার অন্তর্বতি সরকার পেয়েছে দেশের মানুষ। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টা ২৭ মিনিটে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শপথ নিয়েছেন।পুলিশ বাহিনীর সদস্যরাও কাজে যোগ দিয়েছেন এখন।

তবে শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছেন রাস্তায়। রাস্তাঘাট পরিস্কার করছে ছাত্র/ছাত্রীরা। সড়কে শৃংখলা ফেরাতে  ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন তারা।

সড়কে, হাট-বাজারে চাঁদাবাজ না থাকায় সবজি, তরিতরকারীর দাম কমতে শুরু করেছে। শিক্ষার্থীদের কর্মকান্ডে মহাখুশি দেশের মানুষ। সর্বত্র স্বস্তি ফিরতে শুরু করেছে  । সাধারণ মানুষ স্বপ্ন দেখছেন অনিয়ম, অনাচার, ঘুষ, দুর্নীতি, শোষণ বঞ্চণা মুক্ত নতুন বাংলাদেশের।

এদিকে শপথ নেয়ার পর উপদেষ্টাদের মধ্যে দায়িত্ববন্ঠন করা হয়েছে। শুক্রবার ৯ আগস্ট  দুপুরে  অন্তর্বর্তীকালীন এই সরকারে উপদেষ্টাদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মন্ত্রিপরিষদ বিভাগসহ ২৭টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।

মন্ত্রণালয়গুলো হলো- মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়,  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়,  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এ ছাড়া অন্তবর্র্তী সরকারের উপদেষ্টা ড. সালেহ উদ্দিন দায়িত্ব পেয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের, অধ্যাপক ড. আসিফ নজরুল দায়িত্ব পেয়েছেন আইন ও বিচার মন্ত্রণালয়ের, আদিলুর রহমান পেয়েছেন শিল্প মন্ত্রণালয়ের, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের, হাসান আরিফ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়, নূরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সৈয়দা রিজওয়ানা হাসান বন ও পরিবেশ মন্ত্রণালয়, শারমিন এম মুরশিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়, খালিদ হোসেন ধর্ম মন্ত্রণালয়, ফরিদা হাসান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নাহিদ ইসলাম ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com