বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পার্বতীপুরে চিত্রলিপি অঙ্গন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৭০৭ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।-দিনাজপুরের পার্বতীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্হানে ও সড়কের পাশের দেওয়ালে দেওয়ালে চিত্রকর্মের মাধ্যমে একটি অসাম্প্রদায়িক,দূর্নীতিমুক্ত,নির্যাতন-নিপীড়ন,দারিদ্র্য মুক্ত বাংলাদেশের প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা করছেন শিক্ষার্থীরা।

বিবর্ণ অতীত মুছে দেওয়ালে দেওয়ালে “স্বপ্নলিপি” আঁকছেন তাঁরা। গত কয়েক দিন থেকে পার্বতীপুরের স্বাধীন ছাত্র সমাজের আয়োজনে এ কর্মসূচী পালন করছে শিক্ষার্থীরা। বিভিন্ন স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ চিত্রকর্ম অংকনে অংশ নেয়।

এইসব শিক্ষার্থীরা অনেক দেওয়ালে নতুন করে লিখছেন দেশ সংস্কারের নানা শ্লোগান। সেই সাথে  বিভিন্ন শিল্পকর্মও আঁকছেন। নতুন রুপে কি ভাবে বাংলাদেশকে দেখতে চান শিক্ষার্থীরা তা তাঁদের এই শিল্পকর্মে তুলে ধরছেন। এমন শিল্পকর্ম নজর কেঁড়েছে বিভিন্ন শ্রেণির মানুষ ও পথচারীদের। চলারপথে অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন তাঁদের নানামুখী সৃজনশীল কর্মকান্ড। অনেকেই এর ভূয়সী প্রশংসা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com