বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

ভারতীয় জলে বাংলাদেশে বন্যা পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহে   খোলা হয়েছে কন্ট্রোল রুম

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ২০০ বার পঠিত

বজ্রকথা ডেক্স।-  দেশ ভাসছে ভারতীয় জলে। কোনপ্রকার পূর্ব সতর্কতা না  দিয়ে প্রতিবেশী ভারত তাদের বাঁধের কপাটগুলো খুলে দেয়ায় মধ্যরাতে জল ঢুকেছে বাংলাদেশে, ফলে বন্যাপরিস্থিতির সৃষ্টি হয়েছে।

অনাকাঙ্খিত এই বন্যায় দেশের  দক্ষিণ ও দক্ষিণপূর্ব অঞ্চলের হাজার হাজার গ্রাম জলমগ্ন হয়েছে।লাখ লাখ মানুষ , ঘরবাড়ি, গবাদিপশু পড়েছে বিপাকে।

এদিকে  বন্যা মোকাবেলা ও দেশের বন্যা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ এবং তথ্য সংগ্রহে কন্ট্রোল রুম খোলা হয়েছে। বৃহস্পতিবার  ২২ আগস্ট তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ জানানো হয়। বিজ্ঞপ্তিতে ফেনী জেলার বন্যা পরিস্থিতি সম্পর্কে জানাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও নৌবাহিনী সংশ্লিষ্ট তিন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। তাঁরা হলো- এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ ০১৭১৩১৮৭৩০৪, নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ০১৭৬৯৭৫৪১০৩ ও সেনাবাহিনী মেজর ফাহিম ০১৭৬৯৩৩৩১৯২।

এদিকে পানি সম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বন্যা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যবেক্ষণে কন্ট্রোল রুমের মোবাইল নম্বর- ০১৩১৮২৩৪৫৬০ এ যোগাযোগ করা যাবে। তা ছাড়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. রবিউল আলম (মোবাইল: ০১৯৯২৪৩৯৩৪৭) মনিটরিং করবেন।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারীরা চলমান বন্যা পরিস্থিতি বিষয়ে সংশ্লিষ্ট জেলায় স্থাপিত কন্ট্রোল রুম ও পানি উন্নয়ন বোর্ডের কন্ট্রোল রুমের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে এ বিষয়ে সর্বশেষ তথ্য সংগ্রহ করেবন। এছাড়া সমন্বিত প্রতিবেদন প্রস্তুত করে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব বরাবর প্রতিবেদন জমা দেবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com