বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

রংপুরের পল্লী নিবাসে বিদিশা এরিক এরশাদের হঠাৎ আগমনে নেতাকর্মীদের কৌতূহল

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৮১৭ বার পঠিত

রংপুর প্রতিবেদক।- জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা, বিরোধী দলীয় নেতা ও প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রংপুরের বাসভবন পল্লী নিবাসে এসেছেন তার সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক। সঙ্গে ছেলে এরিক এরশাদও রয়েছেন।
এদিকে হঠাৎ করে রংপুরে এরিক এরশাদকে সঙ্গে নিয়ে বিদিশার আগমনে জাতীয় পার্টির তৃণমূল নেতা-কর্মীদের কৌতূহল সৃষ্টি হয়েছে। তবে কেন, কি কারণে পল্লী নিবাসে এই আগমন, তা জানা যায়নি।
আজ সোমবার বেলা ১২টার দিকে রংপুর নগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে প্রবেশ করেন বিদিশা সিদ্দিক ও এরিক এরশাদ।
এর আগে সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছায় মা-ছেলে। সেখান থেকে সিলভার কালারের একটি কারে চড়ে পল্লী নিবাসে এসে নামেন তারা।
পল্লী নিবাসে প্রবেশ করেই নিচ তলায় থাকা তাঁর বাবা এরশাদের ছবিতে চুমু দিয়ে কাঁদতে থাকনে এরিক। মিনিট পাঁচেক পর ছেলে এরিককে সাথে নিয়ে এরশাদের নির্মিত ভবনের উপরে যান।
এদিকে বিদিশা ও এরিকের আগমন নিয়ে কেউ মুখ না খুললেও একটি সূত্র জানিয়েছে, প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করার উদ্দেশ্যে এরিক এরশাদ রংপুরে তার মাকে সঙ্গে নিয়ে এসেছে।
তাদের এই সফরের সাথে রয়েছেন- এরশাদ কল্যাণ ট্রাস্টের পরিচালনামন্ডলীর সদস্য এরিক এরশাদের লিগ্যাল অ্যাডভাইজার এডভোকেট কাজি রুবায়েত হাসান, বিএনএ-এর চেয়ারম্যান সেকেন্দার আলী মনি, ট্রাস্টের প্রেস সচিব ও বিদিশার একান্ত সহকারী সচিব সায়েম সাকলায়েন রাজিব, ডিএনএ এর মুখপাত্র মোস্তাফজিার রহমান প্রমুখ।
এদিকে রংপুরে বিদিশার আগমন প্রসঙ্গে জানতে মহানগর জাতীয় পার্টির সভাপতি,প্রেসিডিয়াম সদস্য ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও সাধারণ সম্পাদক এসএম ইয়াসিরের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওযা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com