বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বিশাল স্বর্ণ খনির সন্ধান মিলেছে চীনে

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ৭৯৭ বার পঠিত

ডেক্স রিপোর্ট ।- বিশাল এক স্বর্ণ খনির সন্ধান মিলেছে চীনে। দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ হুনানের পিংজিয়াং জেলার ওয়াঙ্গু গ্রামে সন্ধান মিলেছে এই খনির। বৃহস্পতিবার চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৮৩ বিলিয়ন ডলার মূল্যের অতি-বড় এই স্বর্ণখনি আবিষ্কৃত হয়েছে দেশটিতে। এই স্বর্ণখনির ২ হাজার মিটার গভীরতার মধ্যে ৪০টিরও বেশি গোল্ড ওর ভেইনস বা স্বর্ণের আকরিক ধমনী সন্ধান পাওয়া গেছে। স্বর্ণের খনিতে অনেক সময় পাথরের গা চিরে জমাট স্বর্ণের ধারা পরিলক্ষিত হয়ে, যা অনেকটা ধমনীর মতো।

ইতোমধ্যে খনিটি থেকে স্বর্ণ উত্তোলন শুরু হয়েছে। খনিটির আবিষ্কারক দলের অন্যতম সদস্য চেন রুলিন সিনহুয়াকে বলেন, খনিটির যে কোনো পাথর ভাঙা মাত্র সেটির ভেতরে আমরা স্বর্ণের ধমনি দেখতে পাচ্ছি। প্রতি টন আকরিকে গড়ে ১৩৮ গ্রাম বিশুদ্ধ স্বর্ণ মিলছে। এই পরিমাণ নেহায়েৎ মন্দ নয়।আবিষ্কারক দলের উপপ্রধান লিউ ইয়োনজুন জানিয়েছেন, স্বর্ণ আহরণের ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com