বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বগুড়ায় ওলামা দলের সদস্য ফরম বিতরণ ও কর্মী সভা

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৪০৮ বার পঠিত

রংপুর থেকে সোহেল রশিদ।- বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিমের উদ্যোগে গতকাল সোমবার বগুড়া শহরের ঠনঠনিয়ায় সদস্য ফরম বিতরন ও কর্মীসভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন ওলামা দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য ও রাজশাহী বিভাগীয় টিম প্রধান মাওলানা ইনামুল হক মাজেদী।
বগুড়া জেলা আহবায়ক হাফেজ মাওলানা জাকারিয়ার সভাপতিত্বে ও বগুড়া শহর শাখার আহবায়ক মুফতি মাওলানা আব্দুল ওয়াহেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, রাজশাহী বিভাগীয় টিম সদস্য মাওলানা তাজ উদ্দিন, মাওলানা এনামুল হক, জালাল উদ্দিন ফয়জী, মাওলানা মোখলেছুর রহমান, মাওলানা আব্দুর রাজ্জাক, বগুড়া জেলা শাখার সদস্য সচিব মুফতি ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাব্বির আহমেদ ওসমানী, শহর শাখার সদস্য সচিব রেজাউল করিম প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এনামুল হক মাজেদী বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া  ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ওলামা দলের সকলকে কাজ করতে হবে। তিনি ওলামাদলকে প্রতিষ্ঠিত করতে দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

পরে ৮ জেলার আহবায়ক ও সদস্য সচিবের নিকট ওলামা দলের সদস্য ফরম বিতরন করা হয়

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com