বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে  চুক্তি সই করেছে এশিউর গ্রুপ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৬৪ বার পঠিত

ঢাকা, জানুয়ারি ২৮, ২০২৫: শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে  চুক্তি সই করেছে বাংলাদেশি বহুজাতিক প্রতিষ্ঠান  এশিউর গ্রুপ। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে প্রতিষ্ঠানটির সাথে এ চুক্তি করে প্রাইম ব্যাংক।

চুক্তি অনুযায়ী, প্রাইম ব্যাংকের গ্রাহকরা এশিউর গ্রুপ থেকে প্রোপার্টি ক্রয়ে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ডিসকাউন্ট, পেমেন্ট সিডিউল অনুযায়ী ডাউন পেমেন্ট করার সুবিধা, উন্নত মানের ফ্রি কিচেন কেবিনেট এবং DERA রিসোর্ট অ্যান্ড স্পাতে দুইদিনের কাপল ট্যুর উপভোগ করতে পারবেন। এছাড়াও এশিউর গ্রুপ থেকে রেফার করা গ্রাহকরা প্রাইম ব্যাংক থেকে আকর্ষণীয় সুবিধা উপভোগ করতে পারবেন।

প্রাইম ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং এশিউর গ্রুপের সিইও ইঞ্জিঃ জিনাতুল কবীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এসময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসি’র ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ারদার তানভীর ফয়সাল এবং এশিউর গ্রুপের সিনিয়র ডিজিএম আশীষ কুমার সরকার সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com