বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

রংপুর মহানগর শিবিরের বিক্ষোভ

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৯ বার পঠিত
বজ্রকথা প্রতিবেদক।-মহান আল্লাহ ও নবী সা: কে নিয়ে কটূক্তিকারী সাজ্জাদুর রহমানকে (রাখাল রাহা) গ্রেপ্তার এবং  র‍্যাব কর্মকর্তা আলেফ উদ্দিনের  দ্রুত বিচারের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর ছাত্রশিবির।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর মহানগরীর শাপলা চত্বর থেকে মিছিলটি বের হয়ে গ্র্যান্ড হোটেল মোর জীবন বীমা মোর দাবানল মোর জাহাজ কম্পানি মোরে হয়ে প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশ করে। মিছিলে কয়েক হাজার ছাত্রশিবির নেতাকর্মী অংশ নেয়। অভিযুক্তদেরকে গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেয় তারা। প্রেসক্লাবের সমাবেশে বক্তব্য রাখেন
রংপুর মহানগর শিবির সভাপতি  নুরুল হুদা, জেলা সভাপতি হামিদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ, মহানগর সেক্রেটারি আনিসুর রহমান, প্রচার সম্পাদক আতিকুজ্জামান আতিক, রোকেয়া বিশ্ববিদ্যালয়  সেক্রেটারি সুমন সরকার প্রমুখ।
এ সময় শিবির নেতারা বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটুক্তি করে এখনো গ্রেপ্তার হয়নি রাখাল রাখা। তাকে গ্রেফতার করা না হলে সারা বাংলাদেশে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলা হবে। একই সাথে তারা ধর্ষক র্যাব কর্মকর্তা আপিলু দিনের দ্রুত বিচারের মুখোমুখি করে ফাঁসির দাবি করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com