বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

সাউথ এশিয়ান লিটারারী কালচারাল কনফারেন্স ২৬ ফেব্রুয়ারী উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৯৯ বার পঠিত

বজ্রকথা প্রতিবেদক।- আর মাত্র দুই দিন পর নেপালের মাকালু পর্বতে অনুষ্ঠিত হবে, সাউথ এশিয়ান লিটারারী কালচারাল কনফারেন্স। মাকালু লিটারারী সোসাইটির আয়োজনে এবং মাকালু মিউনিসিপালিটির সার্বিক সহযোগীতায় আগামী ২৬, ২৭ ও ২৮ ফেব্রুয়ারী/২৫খ্রি: বুধ, বৃহস্পতি ও শুক্রবার তিনদিন ব্যাপী অনুষ্ঠিত হবে এই কনফারেন্স।
দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে, লেখক, কবি,সাহিত্যিক,সংগীত শিল্পীরা এই কনফারেন্সে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
সাউথ এশিয়ান লিটারারী কনফারেন্স নেপাল নামের এই অুুনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণ ইতোমধ্যে নেপালের কসি প্রদেশে মাকালু পর্বতের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানাগেছে।

প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে, ইতোমধ্যে আসামের বিশিষ্ঠ লেখক এবং এফসাকল এর প্রতিনিধি রানা কাফলে, আসামের গায়ক সার্থে রংপি, রিপোর্টার টুটু নিগুম, কবি ওয়েলসিং হ্যানসে,নৃত্য শিল্পী উৎপলা হুকাই, তাপস বর্দালোই,সুমিত্রা মাদার, নাগাল্যান্ড থেকে ভজন শিল্পী বিনীতা জিদুং, রীনা রাজিউং, নায়রিং হাফলংবার, দার্জিলিং থেকে কবি নীনা রাই, লেখক ড. সাংমু লেপচা, সিকিম থেকে কবি লুইস বিস্তা, গায়ক কৃষ্ণ ধুঙ্গেল, বার্মা থেকে কবি বন্দনা শর্মা, ভুটানের কবি ছত্রপতি ফুয়েল, হরীয়ানা থেকে কবি ডাঃ সুমান রাণী।নেপালের উদ্দেশ্যে যাত্রা করেছেন। আয়োজক কমিটি আমন্ত্রিত  অতিথি, কবি, গায়ক, নৃত্য শিল্পী , সাংবাদিকদের অভ্যর্থনা জানানোর সকল প্রস্তুতি গ্রহন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com