বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২২১ বার পঠিত
                                  প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা  এক বিবৃতিতে বলেন, “মার্কিন সাম্রাজ্যবাদ যেভাবে আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে ইরানের উপর হামলা করেছে আমরা তার তীব্র নিন্দা জানাই।
এই মার্কিন সাম্রাজ্যবাদ ইরাক, লিবিয়া, সিরিয়ায় গণহত্যাকারী, ফিলিস্তিনের গণহত্যায় ইসরায়েলকে সক্রিয় সহযোগিতাকারী। ইসরায়েলের ইরান আক্রমণের পেছনে তার মদত ছিল, ইরানের সাহসী জনগণ ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলায় এখন সে নিজেই সক্রিয়ভাবে যুদ্ধে নেমেছে। মধ্যপ্রাচ্যের এই বিরাট ভূখণ্ডে সে তার একক নিয়ন্ত্রণ নিশ্চিত রাখতে চায়।
আমরা অবিলম্বে মার্কিন সাম্রাজ্যবাদ ও তার সহযোগী ইসরায়েলকে ইরানের উপর এই হামলা বন্ধ করার দাবি জানাচ্ছি।
দুনিয়ায় সমস্ত শান্তিকামী মানুষদের প্রতি আমাদের আবেদন, সকলে ঐক্যবদ্ধভাবে আমেরিকার সাম্রাজ্যবাদীদের এই আগ্রাসী ভূমিকার বিরুদ্ধে সোচ্চার হোন।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com