বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

  ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ ধ্বংস করা হলো ঘোড়াঘাটে

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২৬০ বার পঠিত

ঘোাড়াঘাট (দিনাজপুর) থেকে বজ্রকথা প্রতিনিধি আজহারুল ইসলাম সাথী।- দিনাজপুরের ঘোড়াঘাটে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ অপসারণের জন্য অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে বিক্রেতাদের কাছ থেকে বেশ কিছু ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ জব্দ করে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে যৌথভাবে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলার রানীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওছার শেখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রফিকুজ্জামান। উপজেলা কৃষি অফিসার মো. রফিকুজ্জামান বলেন, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপন,উৎপাদন ও বিক্রি আইনত দন্ডীয় অপরাধ। যদি কেউ আইন অমান্য করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওছার শেখ এ সময় গাছ বিক্রেতাদের সতর্ক করে দিযয়ে বলেন, পরবর্তীতে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ বিক্রয় করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com